বাঁচার আনন্দ
শংকর ব্রহ্ম
কাকটা ভীষণ চতুর
খাবার লুকিয়ে রাখে চোখ বুজে
কিন্তু যখন ভীষণ ক্ষিদে
পায় না কোথাও আর খুঁজে,
আমাদের মধ্যেও এমন কিছু
উপর চালাক লোক আছে।
সব কিছুকে গোপন করে
নিজের কাছে একলা বাঁচে।
তাদের জন্য করুণা হয়
তাদের জন্য হয়ও ভয়
নিজেকে সে করতে গোপন
নিজেকেই সে করছে ক্ষয়,
এমন লোকের দেখা পেলে
আমায় শুধু দিয়ো খবর
মাথায় তাদের চাপিয়ে দেব
সমাজের এই সকল ভর,
দেখবে কেমন ছটফটিয়ে
বাঁচতে যাবে ঠিক শিখে
বাঁচার আনন্দ তার
ছড়িয়ে দেবে দিক বিদিকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন