বদমাশের থাবা
শংকর ব্রহ্ম

দিন কাটে আজ তীব্র যন্ত্রণায়
রাত্রি কাটে আলোর প্রার্থনায়।

অচেনা মানুষকে কিছুটা চেনা,
চেনা মানুষকে সম্পূর্ণ অচেনা।

এখন প্রার্থনার স্বর উৎপীড়ক
আর প্রগতির রথ ধ্বংসাত্মক

ধ্বংসাত্মক বিষয়টাই পরে
মানুষ থেকে বদমাশ গড়ে?

এখন রাত ফুরায় দুশ্চিন্তায়
দিন কাটে বদমাশের থাবায়।