বইমেলা-২০২৪
শংকর ব্রহ্ম
বইমেলায় গেলে আজকাল
কেমন এক
বিষাদের ছোঁয়া লাগে মনে।
পুরনো বন্ধুরা নেই অনেকেই,
যারা আছে
তারা সব না থাকারই মতো
নির্বান্ধব লাগে খুব।
নতুন বন্ধু কিছু জুটে যায় বটে
তবু তার স্বাদ
যেন আলুনিই থাকে।
বইমেলায় যেতে তাই আজকাল
আগ্রহ জাগে না আর
যেমন জাগত মনে আগে।
সবকিছু বদলে গেছে যেন
পাল্টে গেছে
বইমেলার পুরনো আবহ।
নাকি শুধু, বদলে গেছি আমি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন