বাকি কথা
শংকর ব্রহ্ম
রমণী সান্নিধ্য পেলে
পুরুষেরা উজ্জীবিত হয়
এ'কথা সত্য জানি, মিথ্যে কিছু নয়
এখানেই রয়ে গেছে গোপন সংশয়,
কেন হয়? কিংবা কতখানি হয়?
সেই ভয় ধীরে ধীরে বিস্তরিত হয়
শাখা-প্রশাখার মতো
ফলে তার আর যত দুশ্চিন্তা বলয়
গড়ে ওঠে চারপাশে তার
ছায়া ফেলে জীবনে সবার,
তাতে আরও বেড়ে যায় মায়া
রমণীর প্রতি,এ'কথা সত্যি অতি।
এখানেই শেষ করি তবে -
আর যেই কথা আছে বাকি
রমণীরও তাই হয়, নাকি?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী