কবিতা — বন্ধু

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ বিবিধ কবিতা, স্মৃতিচারণ

বন্ধু
শংকর ব্রহ্ম

১).

ভার্চুয়্যাল জগতে যে বন্ধু আছে যার
হয়তো সবার সঙ্গে সবার দেখা হবার
আশা বড়ই ক্ষীণ তবুও তো দিন দিন
শব্দে বর্ণে ভাষায় মনের সুখের আশায়
তাদের ধরে থাকা মনের মধ্যে রাখা
কম কথা তো নয়, বন্ধু যে যার হয়।

২).

পাখি যদি রাখি পরে ফাঁকি দিয়ে যায়,
মন বুঝি ভরে ওঠে শুধু হতাশায়
প্রাণের উপরে প্রাণ বিশ্বাস হারায়
হায় হায় হায় তবে হবে কি উপায়?

৩).

তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশী আর তোমার কাছে
চাইব বল কি?

৩০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা