কবিতা — বসন্ত বিলাপ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ রূপক কবিতা, স্মৃতিচারণ

বসন্ত বিলাপ
শংকর ব্রহ্ম

যদিও হৃদয়ে নেই সুখ,
তবুও দুর্মুখ দাঁড়ালে সামনে এসে,
তাকে দেখাই হাসি মুখ।
তাই বুঝি শীত গেল চলে আনমনে ফাল্গুনে
বসন্তের আগমনে,
শীতকে দূর দূর করে বসন্ত ঢোকে এসে ঘরে,
এখনই তো ফুল ফোটার সময়,
নেই সংশয় –
” ফুল ফুটুক না ফুটুক” আজ বসন্ত মনে
ফুলও তাই ভেবে তার রূপের অন্বষণে
ফুলের বাজারে তার মূল্য যাচাই করে এসে,
কোথাও বিকিয়ে যায় ,
তাই দেখে, আমিও বিকিয়ে যাই শেষে।

৬৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা