বেঁচে থাকা
শংকর ব্রহ্ম
আমাদের নির্দিষ্ট কোন শোক ছিল না তাই
আমাদের নির্দিষ্ট কোন দাবী ছিল না ফলতঃ
আমাদের নির্দিষ্ট কোন পৃথিবী ছিল না সুতরাং
আমাদের নির্দিষ্ট কোন প্রেম ছিল না অতএব
আমাদের নির্দিষ্ট কোন আত্মজ ছিল না
আমরা সকলে শোক বিহীন
দাবী বিহীন
পৃথিবী বিহীন
প্রেম বিহীন
আত্মজ বিহীন
বেশ বেঁচে ছিলাম
বেশ বেঁচে আছি
বেশ বেঁচে থাকব
তবুও কোথায় যেন টান পড়ে বাঁচার কথায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন