শংকর ব্রহ্ম

কবিতা - বীজ মন্ত্র

শংকর ব্রহ্ম
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা, রূপক কবিতা

বীজ মন্ত্র
শংকর ব্রহ্ম

আমার আমার ভাববি যত
দুঃখ তোর আসবে ততো
আমার ভাবা এখন ছাড়
যা আছে তোর ভাব সবার।

জানি ভাবা সহজ নয়
তাই তো যত দুঃখ ভয়
দুঃখ ভয় করতে জয়
আমার ভাবা ভুলতে হয়।

পরে পড়বো
১০৮
মন্তব্য করতে ক্লিক করুন