শংকর ব্রহ্ম

কবিতা - বেঘোর

শংকর ব্রহ্ম
শুক্রবার, ২০ জুন ২০২৫ বিবিধ কবিতা, রূপক কবিতা

বেঘোর
শংকর ব্রহ্ম

ঘোরে না অঘোরে আছি বোঝা বড় ভার
শিকারী শিকারে এসে হয়েছে শিকার,
মুগ্ধবোধ ব্যাকরণে
এ কোন বিকার নয়,কারণে বা অকারণে
এ যেন নিয়তি তার
অঘোরে না ঘোরে আছি বোঝা বড় ভার।

আজকে শিকারী কেন শিকারের কাছে অসহায়
এবার বেঘোরে বুঝি তার প্রাণটাই চলে যায়।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন