শংকর ব্রহ্ম

কবিতা - বেঁচে আছি

শংকর ব্রহ্ম
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিরহের কবিতা

বেঁচে আছি
শংকর ব্রহ্ম

তুমি যে দিয়েছো দুঃখ
সে দুঃখের ভার ভুলে যাব
এ রকম তুচ্ছ তুমি ভেব না আমাকে,
সমস্ত দুঃখের পাঁক ঘেটে
প্রাণপন খেটে তুলে দেব
বৃহৎ সুখের খনি,জানবে না কেউ
একান্ত গোপন ভাবে
কেবল তোমাকেই সোনামনি,
দুঃখ তুমি যতোই দিয়েছো
সব দুঃখ সুখ ভেবে
বুকে চেপে আছি
দেখ তুমি, সমস্ত দুঃখের ভার সয়ে
আরও বেশী দুঃখ পেতে
কত লোভে আজও বেঁচে আছি।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন