কবিতা — বিষাদ – (১)

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ বিরহের কবিতা, রূপক কবিতা

বিষাদ – (১)
শংকর ব্রহ্ম

বিষাদ কবে যে ফুরাবে আমার জীবন থেকে?
এবার শীতেও কাটবে না বিষাদ,বিষাদে ও শীতে
বুঝি প্রাণখানি যায় –
ভাল করে গায়ে টানি , ছেঁড়া কাঁথা-কানি
কথা ছিল,
ছিল ব্যথা
ছিল সব যথযথা
ছিল না যা –
আকূলতা,সবটাই ছিল যথা
যেন কোন প্রতিচ্ছবি আর তার কথকতা।

২).
এক একটা আস্ত দিন আমাকে গ্রাস করে
যেন ভরে রাখে বিষাদে
তাকে আমি রাত্রি দিয়ে মুড়ে ফেলি –
কুয়াশায় ঢেকে রাখি।
সারাদিনের ঘটনা প্রবাহ
হিম হয়ে জমে থাকে বুকের ভিতরে,
বুকের কপাট খুলে পরদিন আমি
উনুনের ছাই ভেবে দূরে ডাস্টবিনে ফেলে আসি।

আবার নতুন করে শুরু হয় দিনে -বিষাদের ভয়,
সত্যিই কি এর- নেই কোন প্রতিকার, ক্ষয়?

২৭৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা