বোলচাল
শংকর ব্রহ্ম
শব্দ ভেঙে গান করেছো
গানের ভিতর সুর
ডুবতে ডুবতে যাবে কোথায়
অতল সমুদ্দুর।
তুমিও আছো আমিও আছি
আছে সবাই যারা
ধর্ম দিয়ে কাবাব বানাও
অনেকে খাবে তারা।
বোলচাল তো অনেক হলো
ওসব এবার ছাড়ো
কৃষ্ণচূড়া ফুলের কাছে
দাঁড়াও খানিক আরও
প্রাণের বীণায় সুর তুলে দাও
সত্যি যদি পারো।
আমি আছি পাহারাতে,
ঘুমাও সবাই রাতে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন