বেকুফ
শংকর ব্রহ্ম
ভালবাসি বললেই ভালবাসা হয় না
আনচান করে মন চান করে যায় না,
খিদে, খিদে ভরা পেটে ভাত চেয়ে খায় না
কারও কাছে দয়া মায়া কিছুই সে চায় না।
কাছে কেউ ডাকলেই সোজা চলে যায় না
মানুষের ভিতরই দেখে ক্রূর হায়না,
মানুষকে যত ভয় তাই কাছে যায় না
জানোয়ার কাছে এলে মোটে ভয় পায় না।
এমন মানুষ দেখি কেউ আজ চায় না
ছাড়পোকা ভেবে তাকে টিপে মারা যায় না,
তাকে নিয়ে কি করবে ভেবে কেউ পায় না
বেকুফকে শো-কেসেও ভরে রাখা যায় না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন