ব্যর্থ প্রয়াস
শংকর ব্রহ্ম
ইদানিংকালের সাহিত্যের কথাবার্তা
বলতে যাওয়ার আগেই মনেহয়,
সাহিত্যে কথা আছে ফালতু অনেক
কিন্তু তেমন কোন নতুন বার্তা কই?
সংবাদ মূলতঃ কাব্য হলে
তাতে কোন নূতন বার্তা থাকবে না?
এতে মাথা ভরে ভারী হয়ে গেলেও
মন আর ভরে কই?
হয় তো নেই কিংবা হয় তো আবার আছেও,
আমি খুঁজে পাচ্ছি না বলে
নেই বলাটাও ঠিক নয় বোধহয়।
এসব ভাবনা নিয়ে হয় তো কিছু লেখা যায়,
হয় তো আবার লিখে কিছুই বোঝানো যাবে না
অথবা ভুলটাই বুঝবে অনেকে।
এসব নিয়ে কোন কবিতা হয় না জানি,
তবুও একটা ব্যর্থ প্রয়াস, আর কি !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এ কে দাস মৃদুল
শুভ জন্মদিন! 🎈
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী