চাঁদের সাথে কথা
শংকর ব্রহ্ম
এক).
ঘরে আমার বউ ছিল না,চাঁদের সাথে তাই
এক রাত্তির ঘর করতে চেয়েছিলাম ভাই,
শুনে চাঁদ কি বলল জান?
" ছিঃ ছিঃ লজ্জ্বায় মরে যাই।"
চাঁদ মরলে এই পৃথিবীর কি হবে ভেবে তাই
মনের দুঃখে চাঁদের কথা নিজেই ভুলে যাই,
বউকে আমি চাঁদের সাথে তুলনা করি তাই
নিজের বউয়ের কথা ভেবে, একলা ঘুমাই।
দুই).
এইমাত্র কথা হল চাঁদের সহিত
কথা হল ফোনে,
সে আজ নাকি রাতে
আসবে আমার বাড়িতে,
হ্যাঁ, আসবে আমাদের বাড়ি,
এই না শুনে প্রতিবেশী
মুখ-পোড়াদের
মুখটা হল হাড়ি।
কেন রে ভাই,
হাড়ির মধ্যে ধরবি নাকি চাঁদ?
সন্দেহ হয়, লাগছে যে ভয় -
ধরলে পরে
জীবনটা ওর করবে যে বরবাদ,
চাঁদকে আবার ফোন করে
তাই মিথ্যেকথা বলি
আমি থাকব না যে বাড়ি,
আজকে তাই আসাটা
সুজন দিয়ো কিন্তু বাদ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম