চাওয়া
শংকর ব্রহ্ম
বিশ্বাসকে আমি মুঠোর মধ্যে পেতে চাই
নারীর কাছে আমি ফুটে উঠতে চাই
একমুঠো রোদ্দুর হয়ে যে কোন শীতের সকালে
অসহায় শিশুর চোখে জলন্ত ক্রোধ দেখতে চাই
পৃথিবীর যে কোন চোখে এক ফোটা অশ্রু দেখে
আমার বুক পোড়ে ঘৃণা হয় খুব অসহায় লাগে
সমস্ত নিঃস্ব মানুষের ভিতর
তীব্র তেজের আগুন জ্বালিয়ে দিতে চাই
যাতে ওরা নিজেরাই একদিন
জলন্ত অগ্নিপিন্ড হয়ে
সূর্যের মতো জ্বলে উঠতে পারে
আবার ফুটে উঠতে পারে বুনো ফুলের মতো
অনুর্বর উপেক্ষার জমিতে
ওদের জন্য আমি নক্ষত্র থেকে ছিটকে আসা
এক টুকরো উল্কা হয়ে বারবার জ্বলে উঠতে চাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন