ছিন্ন বিচ্ছিন্ন (Anti-poetry)
শংকর ব্রহ্ম
১).
সমস্ত ইন্দ্রিয়ের জানলাগুলো খুলে রাখি যাতে অনাস্বাদিত অনুভূতি ও
নতুন নতুন চিন্তার আলোকমালা
মনশ্চেতনায় প্রতিফলিত হয়।
২).
)চোখের আড়াল হলে মনের আড়াল প্রায়ই ঘটে, কিন্তু চোখের সামনে থেকেও অনেক কিছু আমাদের মনের মহলে পৌঁছায় না, আর তার সংখ্যাই সর্বাধিক।
৩).
আমরা চর্ম চক্ষে যতটা দেখি,
তার চেয়ে বেশি দেখি - মর্ম চক্ষে,
যার মর্ম চক্ষু যত বেশি খোলা,
সে তত উন্নত প্রজাতির।
৪).
বন্ধুত্ব করার চেয়ে তাকে ধরে রাখাই কঠিন,
যিনি এই বিদ্যায় পারদর্শী,
তাকে জীবনে কখনো
নির্বান্ধব অবস্থায় কাটাতে হয় না।
৫).
যে শিক্ষায় শিক্ষিত হলে,অশিক্ষিতের সঙ্গে কথা বলতে,দরদ ও করুণার বদলে ঘৃণা অথবা কুন্ঠা জাগে সেটাই আসলে
কু-শিক্ষা।
৬).
মানুষের বড় প্রয়োজন,
প্রয়োজন অনুযায়ী,
প্রয়োজনীয় কাজটাকে বেছে নেওয়া।
৭).
কারণ যেখানে স্পষ্ট ভাবে,
বিবেকের কাছে জবাবদিহি
করতে পারে না,তার নামই মোহ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন