ছিন্নপত্র
শংকর ব্রহ্ম
১)
মনটা যদি কেমন করে
একলা থেকে নিজের ঘরে,
তবে মনে লাগাও সুর
পৌঁছে যাবে মধুপুর।
২)
এক-য়ে এক-য়ে দুই করি না,
দুইকে করি এক,
হাত দিয়ে আর ছুঁই না তোকে
মন দিয়ে ছুঁই দেখ।
৩)
শক্ত পাহাড় চায় না আহার,
নরম নদী আগ্রাসী সে
গিলতে চায় যে
একটি গ্রাসে সব কিছুকে
তাই সে ছোটে দিক বিদিকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন