সেচ্ছাচার
শংকর ব্রহ্ম
শালিক চড়াই আর দেখি না
কোথায় গেল তারা?
আজ শিশুরা জানে না খেতে
কেমন তালের বড়া।
আজ শিশুরা কমিকস্ পড়ে
পড়ে না আর ছড়া।
দাড়িবান্ধা আর গোল্লাছুট আজ
হারিয়ে গেল ওরা।
এই জমানায় পাল্টে গেছে
অনেক কিছুই দেখি,
রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েরা
সিগ্রেট টানে একী !
জীবন দেখি পাল্টে যাচ্ছে
গতি তার দুর্বার,
এর নাম কি স্বাধীনতা
নাকি সেচ্ছাচার?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন