দুঃস্বপ্ন
শংকর ব্রহ্ম
রাতে মোটেই হয়নি যে ঘুম আমার,
স্বপ্নে তোমায় দেখে
আমি ছিলাম চুপটি করে শুয়ে
আর তোমায় ওরা নিচ্ছিল যে টেনে,
তা’দেখে আর এলো না ঘুম চোখে।
মাথায় এখন ঘুরছে কত কথা
পাষন্ডদের বেড়েছে এমন বাড়
মন টেকে না আর
ঘরে যে আমার,
বাইরে যাব? উপায় কি তার আছে
বাইরে একা তাকিয়ে দেখি,
বাইরে তুমুল বৃষ্টি পড়ে আর
তখন তুমিও যে নেই ঘরে আমার।