কবিতা — ভাবতে বসলে

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ স্মৃতিচারণ

ভাবতে বসলে
শংকর ব্রহ্ম

মায়ের কথা ভাবলেই মনেহয়,
রান্নাঘরে কেউ আটপৌরে শাড়ি পরে
আমাদের খিদে মেটাবার কাজে ব্যস্ত।
হাতে হলুদের দাগ, শাড়িতে মশলার গন্ধ
তিনি আমাদের ভাত বেড়ে ডাকছেন,
আয় বাছারা সব এসে খেয়ে যা,
তোদের খিদে পায়নি?

এসব কথা ভাবলে এখন
আমার চোখ জল আসে।
মা পঁয়তাল্লিশ বছরে হার্ট অ্যাটাকে
মারা গেছেন।
আমার বয়স এখন পঁয়তাল্লিশ।

এখনও আমি
বালক বয়সে ফিরে যেতে পারি,
মায়ের কথা ভাবতে বসলে।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা