একটি জীবন
শংকর ব্রহ্ম
একটি জীবন চেয়েছিলাম
ভালবাসার জন্য বুঝিনি তার মানে
দিনগুলি সব হারিয়ে গেছে স্বার্থের সন্ধানে
সিদ্ধ হলে স্বার্থ স্বীয়,ভেবেছি কত না ধন্য
এখন বুঝি স্বার্থ ছিল একান্ত নগন্য।
তুমিও জীবন পেয়েছিলে
ভাল থাকার জন্য,বোঝনি তার মানে
দিনগুলি সব হারালে কোথায় স্বার্থের সন্ধানে?
মানব জীবন করলে কেবল অকারণ বিপন্ন,
জীবন তোমার ছিল না শুধু স্বার্থ সিদ্ধির জন্য।
স্বার্থ লোভে পড়ে জীবনটা যে গেল দুর্ভোগে
বিছানা জুড়ে ভুগছি এখন নানান রকম রোগে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন