এমন ভীষণ অন্ধকারে
শংকর ব্রহ্ম
কেউ কি কিছু করতে পারে
এমন ভীষণ অন্ধকারে
হঠাৎ কি আর ভাঙতে পারে
ছদ্মবেশের খোলশটাকে?
অন্তবিহীন পথ রয়েছে সামনে পরে,
ধূসর নাকি রঙীন সেটা
কেউ কি কিছু বলতে পারে?
কেউ কি হৃদয় খুলতে পারে
প্রেম বিহীন, আলো বিহীন অন্ধকারে?
তরল সময় যাচ্ছে পুড়ে
অসংখ্য সব নিদ্রিত মুখ হৃদয় জুড়ে,
কেউ কি কিছু গড়তে পারে
দুঃসময়ের অন্ধকারে,
রাত্রি যখন দু চোখ জুড়ে?
অন্ধকারে একা একা চাঁদের দেখা
আকাশ ফুঁড়ে সে-ও যেন চলছে একা,
কেউ কি কিছু করতে পারে -
গড়তে পারে চাঁদের মতো
জ্যোৎস্না মোহ?
বুকের ভিতর পুড়তে থাকে যত দ্রোহ।
কেউ কি কিছু দিতে পারে?
একলা কি কেউ বাঁচতে পারে,
এমন ভীষণ অন্ধকারে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী