ফাঁকি
শংকর ব্রহ্ম
প্রেম ছিল না, আমার জন্য কিশোর বেলা -
ছিল যত রকম অবহেলা,
ততই আমি ঋদ্ধ হতাম,
মনের মতো সাজিয়ে নিতাম -
শুধু আমার নিজের করে প্রেমের খেলা ।
গাছকে আমি প্রেমিকা ভেবে -
নিবিড় ভাবে জড়িয়ে ধরে,
তাকে আমি আদর করে মাথায় চড়ে
নাস্তানাবুদ করে দিতাম।
আমার জন্য প্রেম ছিল না কিশোর বেলা
তবুও আমার গাছ তো ছিল।
এখন আমি প্রেম জোয়ারে
একলা ভাসি অভয়-হরা
গাছটা এখন জীর্ণ-জরা
আমি কি তার
ভুলেও কোন খবর রাখি?
আসলে সত্যি কি প্রেম,
নাকি ছিল সবটা ফাঁকি?
কবিতা — ফাঁকি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ফাঁকি' কবিতায় কবি শংকর ব্রহ্ম কৈশোরের অবহেলা ও একাকীত্বের বিপরীতে প্রকৃতির সাথে গড়ে ওঠা নিবিড় ভালোবাসার চিত্র তুলে ধরেছেন। শৈশবে ভালোবাসার অভাবে তিনি গাছকেই প্রেমিকা মনে করতেন। কিন্তু যৌবনে এসে সেই প্রিয় গাছের কথা ভুলে যাওয়ার অনুশোচনা এবং ভালোবাসার সত্যতা নিয়ে কবির মনে এক গভীর সংশয় তৈরি হয়েছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মণীন্দ্র গুপ্ত
শুভ জন্মদিন! 🎈