ফেরা
শংকর ব্রহ্ম
যেখান থেকে এসেছিলাম,
সেখানে আর ফেরা হয় না
জানলে এমন আসতো কে আর?
জীবন স্রোতের তীব্র জোয়ার,
ভাসতে ভাসতে যেখান থেকে এসেছিলাম
সেখানে আর ফেরা যায় না,
তবু মনের ইচ্ছাগুলো
সামলে নেওয়া সহজ হয় না।
মুখের উপর মুখোশ পরে
সারা শহর ঘুরে ফিরে,
নিজের ঘরে ফেরা যায় না।
ভাটার টানে ফিরব ভেবেও
জীবনে আর ফেরা হয় না,
একলা ডুবে কিংবা গলা জলে নেবেও।
দিনের বেলা শব্দ ভাঙি,
রাতের বেলা আবার গড়ি
এমনি করে চলে আমার
জীবন রথের টানা গাড়ি,
সেই আনন্দে ঘুরাই আমি
রাত দুপুরে রিক্ত ছড়ি।
সারা জীবন হয়নি কিছুই করা,
এমনই কথা ভেবে মরার চেয়ে
একটা কিছু করে,চাঁদকে চেপে ধরে
কলঙ্কে তার গোপনে নাও নেয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী