কবিতা — ফিরে যায়

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

ফিরে যায়
শংকর ব্রহ্ম

সাফল্য পাবার আগেই যেন আমি ঝরে যেতে পারি
এই কথা বলে এক কবি
বন্ধ করে তার লেখা কবিতার খাতা।

সাফল্যের মানে ঠিক পরিষ্কার নয়
সাফল্য কথাটা খুব গোলমেলে
সাফল্য কাকে বলে কবি?
সাফল্য মানে কি শুধু অর্থ প্রাপ্তি জনপ্রিয় খ্যাতি?
বিপুল প্রচার সব মিডিয়া গুলোতে
নাকি নিজের মতোন করে জীবন যাপন?
নিজের মতোন করে বাঁচা
নিজস্ব ভঙ্গিতে কিছু ভাবা কিম্বা লেখা লেখি করা
বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা কিম্বা একা হয়ে ঘোরা?

এ সব ভেবেই কবি
পুনরায় ফিরে যায় কবিতার কাছে
এমন জটিল ভাবনা থেকে বুঝি নিস্তার পেতে।

১০৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা