ফুরাবে না
শংকর ব্রহ্ম
আজ বাইশে শ্রাবণ,আমি কি করি এখন?
আমার জন্মের পূর্বেই যার হয়েছে মরণ
অনেক আগেই হারিয়েছি যে আপনজন,
আজ তার কথা বসে ভাবি কিছুক্ষণ।
তোমার ছবির সামনে দাঁড়ালে
বুকটা গর্বে ফুলে ওঠে মনটা ভরে যায় আনন্দে
কিন্তু মাথা আপনিই নত হয়ে আসে
তোমার কথা ভাবলে
নিজেদের ক্ষুদ্রতা প্রকট হয়ে পড়ে
তুমি আমাদের প্রেম
তুমি আমাদের মুক্তি
তুমি আমাদের শান্তি
তোমাকে নিয়ে যত কথাই বলি
মনেহয় বলা হল না কিছুই
তোমাকে যতই জানি
মনেহয় জানা আরও রয়ে গেল কত বাকি
তোমাকে বুঝতে বুঝতে একটা জীবন
অনায়াসে আমাদের ফুরিয়ে যাবে
কিন্তু তোমাকে জানা
আমাদের ফুরাবে না কোনদিন কিছুতেই
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়