গুপ্তধন
শংকর ব্রহ্ম
কোথায় রয়েছে সেই গোপন ভান্ডার,
কুবেরের গুপ্তধন
কোথায় লুকানো আছে ম্যাজিক লন্ঠন,
যেখানে রয়েছে পড়ে মানুষের মন।
কোন সে কথার মায়াটানে,
সংসারের গহন আঁধারে ডুবে যেতে যেতে
অকস্মাৎ জেগে ওঠা যায় নির্জন প্রান্তরে
যেখানে অকাতরে স্বপ্নফুল বেড়ে উঠে,
মাঠ যায় ভরে।
কার চোখে খুঁজে ফেরো
জীবনের নব ধারাপাত?
কার কাছে জমা রেখে চলে যাবে,
কবিতার এই দায়ভার?
মনে জাগে ভয়
হিংস্র এই পৃথিবীতে কবিতাকে কোথায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন