শংকর ব্রহ্ম

কবিতা - হিংস্রতা

শংকর ব্রহ্ম
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা

হিংস্রতা
শংকর ব্রহ্ম

এক).

হিংস্রতা এসেছে মনে,
তাকে খাঁটি দুধ কলা দাও,
ছোবল মারলে শেষে
অকস্মাৎ বিষে নীল হও।

দুই).

জহ্লাদ এসেছে ঘরে
তাকে বড় পিঁড়িটাই দাও
রাম দা থাকলে ঘরে
ভাল করে ধার দিয়ে নাও,
তারপর পিঁড়ি কেড়ে নিয়ে তার
দেরী না করেই লাথি মেরে
মাটিতে নামাও।

পরে পড়বো
৭০
মন্তব্য করতে ক্লিক করুন