শংকর ব্রহ্ম

কবিতা - হৃদয়

শংকর ব্রহ্ম
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা

হৃদয়
শংকর ব্রহ্ম

এই যে হৃদয় আয়না তো নয়
যে ধরে রাখবে প্রতিচ্ছায়া অন্যের ইচ্ছের,
এই যে হৃদয় নয় সে মোটেই রসের সরোবর
যে কেউ এসে ভরে নেবে তার কলসীটি,
যখন তখন
এই যে হৃদয় চাদরও তো নয় সে
যে তাকে ভাজ করে তুলে রাখা যাবে আলনায়?
এই যে হৃদয় বিছানাও নয়
যে কেউ এসে অনায়াসে শোবে!

এই যে হৃদয় প্রতিনিয়তই
ঘটছে সেখানে প্রলয় ভয়ংকর,
আলোড়ণ যত ,ঢেউ ওঠে কত যখন তখন
সবকিছু সে অকাতরেই
ভাসিয়ে নিতে পারে,
এই কথাটা কেউ না বুঝুক
বুঝেছি আমি অন্তরে, অন্তরে।

পরে পড়বো
৩৯
মন্তব্য করতে ক্লিক করুন