হৃদয় যখন পোড়ে
শংকর ব্রহ্ম
চাঁদের আলোয় হৃদয় যখন পোড়ে
মন টেকে না ঘরে,
বুঝবে তখন
কারও জন্য, হৃদয় কেমন করে,
হয় তো বুঝে জাগতে পারে পুলক
শুনে, তোমায় দুষবে কিছু কু-লোক।
ভাল মন্দের হিসেব কষে
যায় না রাখা অন্তরে,
ভাল মন্দ এক হয়ে যায়
ভালবাসার মন্তরে।
ভালবাসতে মুরদ লাগে না,হৃদয় লাগে,
অধিকার বোধ ফলাতে মুদর লাগে।
জীবনে যন্ত্রণা আছে
প্রেম তবু দুহাত বাড়ায়,
হৃদয়ের ক্ষতস্থানে
নীরবে সে প্রলেপ লাগায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন