হৃদয়
শংকর ব্রহ্ম
এই যে হৃদয় আয়না তো নয়
যে ধরে রাখবে প্রতিচ্ছায়া অন্যের ইচ্ছায়,
এই যে হৃদয় মোটেই সে নয় রসের সরোবর
যে কেউ এসে ভরে নেবে ঘটিটি তার যখন তখন
এই যে হৃদয় চাদরও তো সে নয়
যে তাকে ভাজ করে তুলে রাখা যাবে আলনায়?
এই যে হৃদয় বিছানাও নয়
যে কেউ এসে অনায়াসে শোবে তায়!
এই যে হৃদয় প্রতিনিয়তই
ঘটছে সেখানে প্রলয় ভয়ংকর,
আলোড়ণ যত ,ঢেউ ওঠে কত যখন তখন
সবকিছু সে অকাতরেই ভাসিয়ে নিতে পারে,
এই কথাটা কেউ না বুঝুক
বুঝেছি আমি অন্তরে,অন্তরে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন