হাইপার কাব্য
শংকর ব্রহ্ম
[ হাইপ (Hype) কবিতা কি?
হাইপ (Hype) শব্দটির অর্থ প্রতারণা করা বা চাতুরী করা। কবি এখানে শব্দের সঙ্গে ভাবের চাতুরী করেন । পাঠক অনেক সময় এই কুহকে পড়ে, নিজস্ব ভাবনার অবকাশ পান। এইসব কবিতায় কখনও রূপকের আড়ালে, - অযৌক্তিক/কিম্ভুতকিমাকার/হাস্যকর/অদ্ভুত/ অসম্ভব অর্থহীন ভাবের প্রকাশ ঘটে।
এই ধরণের কবিতা-চর্চা সামান্য হলেও, তেমনভাবে বিস্তার লাভ করেনি। এই ধরণের চর্চার এক অসামান্য মাষ্টার-স্পীচ ' আবেল তাবল' সুকুমার রায়ের। তিনি ছাড়াও এ ধরণের লেখার চর্চা করেছেন যোগীন্দ্রনাথ সরকার, দাদা ঠাকুর ( শরৎ চন্দ্র চক্রবর্তী) প্রমুখেরা। ]
(হাইপ-চার).
শংকর ব্রহ্ম
চাঁদের মধ্যে তোমায় দেখে
ঘুম পেয়েছে রাতে
জান কি তুমি দুধের মধ্যে
মধু দিতে নেই ভাতে?
চাঁদ না তুমি, কে যে আপন?
ভাবতে গিয়ে দেখি
তুমিই থাক চাঁদের মধ্যে , চাঁদকে কখন দেখি?
দুধের মধ্যে মধু দিতে নেই, তবে কি,
মধুর মধ্যে দুধ দেওয়া যায় নাকি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন