শংকর ব্রহ্ম

কবিতা - হাইপ-ছয়

শংকর ব্রহ্ম
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ রূপক কবিতা

হাইপার কাব্য
শংকর ব্রহ্ম

[হাইপ (Hype) কবিতা কি?

হাইপ (Hype) শব্দটির অর্থ প্রতারণা করা বা চাতুরী করা। কবি এখানে শব্দের সঙ্গে ভাবের চাতুরী করেন । পাঠক অনেক সময় এই কুহকে পড়ে, নিজস্ব ভাবনার অবকাশ পান। এইসব কবিতায় কখনও রূপকের আড়ালে, – অযৌক্তিক/কিম্ভুতকিমাকার/হাস্যকর/অদ্ভুত/ অসম্ভব অর্থহীন ভাবের প্রকাশ ঘটে।

এই ধরণের কবিতা-চর্চা সামান্য হলেও, তেমনভাবে বিস্তার লাভ করেনি। এই ধরণের চর্চার এক অসামান্য মাষ্টার-স্পীচ ‘ আবেল তাবল’ সুকুমার রায়ের। তিনি ছাড়াও এ ধরণের লেখার চর্চা করেছেন যোগীন্দ্রনাথ সরকার, দাদা ঠাকুর ( শরৎ চন্দ্র চক্রবর্তী) প্রমুখেরা।]

হাইপ-ছয়
শংকর ব্রহ্ম

এখানে আমের বাগান ছিল
আর আজ সাজানো শহর
মাথা ঘুরে যেতে পারে
দেখ যদি আলোর বহর।

এখন কাকের ডাকে ঝালাপালা কান
আগে কোকিলের তানে ভরে যেত প্রাণ।

যত ছিল অনুতাপ , পুড়ে সব এখন ভাপ
জীবনে আনন্দ নেই কোন,
শুধু বোকা বোকা চাপ।

এখন আম খেতে ইচ্ছে হলে
আমাদের ছেলে মেয়ে
শহরের দোকানের দিকে থাকে সকরুণ চেয়ে
এখানে পুড়িয়ে দিয়ে বুড়ি সব লতা গুল্ম গাছ
কারা শুধু খুঁজে ফেরে নিরানন্দ জীবনের আঁচ।

পরে পড়বো
১৭৬
মন্তব্য করতে ক্লিক করুন