জীবনের স্বাদ
শংকর ব্রহ্ম
১).
ভয়ংকর টালমাটাল সময় এখন
শঙ্কিত জীবন খাদের কিনারে দাঁড়িয়ে
বুকের ভিতরে বাঁচার আকুল ইচ্ছেরা
মৃত্যু ভয়ে কাঁপছে
ব্যথা ও শঙ্কা হৃদয়ে ঝাঁকুনি দেয় যত
গতি বাড়ে জীবনের মান বাড়ে তত
জীবনে ব্যর্থতা না এলে
সার্থকতার স্বাদ আলুনিই থাকে
অপমান অবহেলা মানের স্বাদ গাঢ় করে তোলে
২).
ছোটবেলায় স্বপ্ন সাধ ছিল বাউল হব
ঘরে ঘরে গিয়ে গান শুনিয়ে সিধে নেব
তাই ফুটিয়ে গুরুর নামে সেবা দেব
ইচ্ছে ছিল একতারায় মন ভাসাব
সংসারে জড়িয়ে পড়ে খাচ্ছি খাবি
সেসব কথা আপন মনে এখন ভাবি
৩).
ভাবনায় ছায়াঘন বনে তুমি আমি বসে দুইজনে
দেখে শুধু তারাঘেরা আকাশের চাঁদ
পাই খুঁজে জীবনের স্বাদ
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন