জ্বলছে,পুড়ছে
শংকর ব্রহ্ম
আমার ভিতরে আমি
ক্রমাগত নেমে যেতে থাকি
দেখি,গভীরে আমার তীব্র জ্বালা , দগ্ধ দহন
বুকের ভিতর এক নদী জল,
শোকের ছায়ায় এক নিমেষে ব্যথার কাহন
তোমার প্রেমের সবটাই ছল?
মনের ভিতর চৈত্র শেষের শূন্যতা আজ
বুকের গভীরে আনমনা করা মেঘলা আকাশ,
হঠাৎ কেন যে নেমে আসে, দেখি বিদ্যুৎ বাজ
ছলনা তোমার দারুণ , সাবাস।
ভিতরে আমার একটি হৃদয়
পুড়ে যেতে থাকে
গভীরে আমার আর এক হৃদয়
চুপ করে দেখে।
এতদিনে যেন মানুষটি শোকে
পাথর হয়েছে,
গভীরে আমার অন্য মানুষ
জ্বলছে,পুড়ছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম