কবি - (২)
শংকর বহ্ম
ছোট কবি বড় কবি মেজ কবি ওরা
কবিদের মধ্যেও ভাগ করে কারা?
যাদের স্বার্থ থাকে তারা ভাগ করে
বড় কবি গড়ে ওরা ব্যবসাটা সারে।
এতদিন শক্তিকে বড় কবি বলে
ব্যবসাটা গিয়েছিল মোটামুটি চলে
শক্তির বয়স হয় শক্তিও কমে
বড় কবি খুঁজতেই ঘাড়ে মেদ জমে।
এতদিনে পাওয়া গেল জয় গোস্বামী
মোহে পড়ে জয়ও ভাবে মহাকবি আমি
জয়ের পরে আসবে হয়তো শ্রীজাত
আমাদের কাছে নয় তাও অভাবিত।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন