কবি ও কবিতা
[অণুকাব্য নাট্য]
শংকর ব্রহ্ম
কবিতা - কেমন আছ কবি?
কবি - ভাল না মোটেও
কবিতা - কেন?
কবি - (মনে মনে বলে, ন্যকামো) তুমি জান না?
কবিতা - না তো!
কবি - কবিতাকে ছাড়া কবি ভাল থাকতে পারে
বল?
কবিতা - (সহাস্যে) তাই বুঝি?
কবি - (হাসি দেখে মনে মনে পিত্তি জ্বলে যায়) তবে কি?
কবিতা - আমাকে ছাড়া চলে না বুঝি তোমার?
কবি - যদি তা বুঝতেই
কবিতা - তবে কি হতো?
কবি - (ছাই হতো,মনে মনে বলে) এত করে ডাকার পরও, মুখ ফিরিয়ে থাকতে পারতে না
কবিতা - কি করব বলো, আমার তো তোমার মতো আরও প্রেমিক আছে,তারা ডাকলে পরে তাদের কাছে যেতে হয়, তোমাকে নিয়ে একা পড়ে থাকলে, আমার চলে বলো?
কবি - না, তা চলে না তো, তবে তাদের কাছে যাও
কবিতা - তা তো যাই-ই
কবি - তবে আর আমার কাছে এসেছো কেন?
কবিতা - তুমি ডাকলে, তাই
কবি - যাও,আর ডাকবো না
কবিতা - ঠিক তো?
কবি - হ্যাঁ, ঠিক
কবিতা - পারবে, না ডেকে থাকতে?
কবি - দেখো, পারি কিনা
কবিতা - হাঃ হাঃ হাঃ হাঃ
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম