শংকর ব্রহ্ম

কবিতা - কামনা

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ প্রেমের কবিতা, রূপক কবিতা

কামনা
শংকর ব্রহ্ম

প্রথাসিদ্ধ ভালবাসা বলে হয়তো কিছুই নেই আর
তবু কিছু প্রেম থেকে যায় হৃদয়ে সবার,
তা দিয়েই চাষবাস চলে বারমাস।

মাছেদেরও ভালবাসা বিনিময় চলে শ্যাওলায় জলে,
তাদের ব্যথার অশ্রু জলে মেশে বলে
অনেকে জানে না
তাদেরও হৃদয়ের বিনিময় চলে,
নীরবে তাদেরও বুকে কামনারা জ্বলে।

পরে পড়বো
২১৯
মন্তব্য করতে ক্লিক করুন