কান্না
শংকর ব্রহ্ম
তোমার কথা ভেবে
এতো যে কান্না পায় আমার
কেন তা জানি না,
আনন্দে
না বিষাদে
বুঝি না তা ঠিক ;
এর নাম প্রেম বুঝি?
লোকে তবে ভালবাসে কেন?
তোমার কথা না ভাবলেও
আনন্দ থাকে না মনে,
কি জ্বালা বলো তো?
ভাবব
কি ভাবব না
তোমাকে নিয়ে,
দ্বিধা দ্বন্দে কেটে যায় বেলা,
ঠিক সন্ধ্যে বেলা
আমি হয়ে যাই ভীষণ একেলা,
কান্না পায় তখন আমার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী