কেমন আছি
শংকর ব্রহ্ম

কেমন আছি জানতে চাস?
বলি তবে শোন,
ভাল আছি বললেও বলা হবে কম
প্রায় রাতে আমার সাথে
খেলতে আসে যম।

ঐখানে কোন গোপন ডেরায়
রোজ এসে সে আড্ডা জমায়,
ডাকে আমায় নিশিরাতে
রাতটা থাকে আমার সাথে।

মৃত্যু নিয়ে খেলতে দেখে
ভোরের আলোয় সে যে পালায়,
একেবারে চোরের মতো
একলা ফেলে রেখে আমায়।

মৃত্যু আর জীবনের মাঝখানে
থাকে শুধু একচুল ফাঁক,
এই কথা ভেবে আমি
হয়ে যাই ভীষণ অবাক!

যমরাজ নেই আর, তার কথা থাক।