কবিতা — খেলা – (১)

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা

খেলা – (১)
শংকর ব্রহ্ম

মুখোশ পরে থাকলে সবাই
মুখোশ ছেঁড়ার দায়িত্ব কার
তোমার নাকি আমার?

তোমার আমার কারও – ই নয়
মুখোশ পরা লোকগুলি তাই?
পাচ্ছে না তো ভয়।

এসো,তোমার মুখোশ আমি ছিঁড়ি
আমার মুখোশ তুমি
এমন করেই শুরুটা প্রথম করি।

খেলাটা ধীরে উঠলে জমে
মুখোশ পরা লোকগুলো সব
অনেক যাবে কমে।

১৯৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা