খেলা - (২).
শংকর ব্রহ্ম
কবিতা লিখতে গিয়ে টের পাই আজকাল
তাকে নিয়ে ভাবি কত কথা
অথচ আসে না সে
শব্দেরা খেলে শুধু আমাকে নিয়ে।
শব্দের সাথে খেলা ভাললাগে বেশ
আর তার রেশ
থাকে যেন সারা বেলা যেন।
এই ভাবে কেটে যায় কবির সময়
খেলা করে সাথে তার
তবু কেন বারবার
ধরতে না পেরে তাকে
আর কি তা ভাল লাগে?
কবিতা হারাবে ভেবে মনে ভয় জাগে।
কবিতা লিখতে গিয়ে ভাবছি এখন
ভাববো না কথা তার
দেখি তাতে খেলা জমে কি না আর
কতখানি ভাল লাগে তার?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন