কাঙাল
শংকর ব্রহ্ম
তুমি কি পরমা সুন্দরী নাকি কুৎসিত অতি কালো
চোখ দুটি ট্যারা নাকি পদ্মকলি মেলো,
তাতে আমার কি আর বলো?
তুমি কি দয়াবতী নারী নাকি খুব নিষ্ঠুর
তুমি কি সদাশয় নাকি ভীষণ চতুর
কি হবে তাতে আর?
যখন তোমায় ভালবেসে ফেলেছি দুরন্ত অপার।
এখন আর কিছুই জানতে চাই না আমি
যখন এ'হৃদয় কেড়েছো তুমি।
তখন জাহান্নামে ডেকে নিলেও
যেতে রাজি আমি।
তুমি কি সতী নাকি অসতী নারী,
এ' সব অর্থহীন আমার কাছে
যতক্ষণ এ'তৃষিত হৃদয় আছে প্রাণে,
এবার তোমাকে না পেলে পাছে
শিবের মতো ছাই ভষ্ম গায়ে মেখে
পথের উন্মাদ ভিখিরি হয়ে যাব শেষে
পাপ হবে কার? সে তোমার ভাবার ব্যাপার।
ভালবাসার নিকট থেকে পালাতে চাও?
পারবে না তা জানা
তোমার শুধু দু'খানা পা
আর প্রেমের আছে ডানা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম