কথা
শংকর ব্রহ্ম
কী আছে তোমার বুকের ভিতর
শুনেই ভাববে অসভ্যতা
কবি কিন্ত বোঝে না তা
কবি শুধু আপন মনে
খোঁজে তোমার বুকের ব্যথা
ভাবনা তোমার ভাবনা কবির
ভাবনা যে যার নিজের মতো
কিন্তু কথা একটা শুধু
একটা কথার মানে অপার
মানে বোঝে মতোন যে যার
বলল কবি
শীতের রাতে হিম পড়ছে ঘরে এসো
বুঝলে তুমি অন্য মানে
বুঝলে না তো
এই কথটা বলছে সে যে কি কারণে
এমনি করেই বলা কথার
মানে বোঝে মতোন যে যার
কিন্তু কথা একটা শুধু
হয় যদি তা মতোন কথার
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী