কুঞ্জ
শংকর ব্রহ্ম
কার কথা মনে করে আজ, কার কথা ভেবে
নিখুঁত যত্নে তুমি সেজেছো যুবতী
কি দারুণ লাগছে তোমাকে অনুভবে
স্ফূরিত ঠোঁটের পাশে মোহ
আর চিবুকে মায়াবী তিল ওহো
যেন গ্রহণের ভাষা বুঝে গেছে।
এই অপরূপ রূপময় বিভা
তবে আমি রাখবো কোথায়?
ঘর আজ শূন্য নয় আর
সেখানে রয়েছে একজন
বারান্দায় ছন্দ খেলা করে পুনর্বার
তাহলে কি বুকের গভীরে শুধু
তোমার জন্য এক কুঞ্জ গড়ে দেব?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন