মর্মব্যথা
শংকর ব্রহ্ম
স্বপ্নে তোমায় দেখেছিলাম নিঝুম নিশিথ রাতে
সঙ্গে তখন ছিল না কেউ
কেবল কোলবালিশ ছিল সাথে।
তোমায় ভেবে কোলবালিশটা চেপে ধরি যত
কোলবালিশ তো দেয় না সাড়া
ঠিক যে তোমার মতো।
ভুল ভাঙতে সময় লাগে স্বপ্ন ভাঙার পরে
সমস্ত রাগ গিয়ে তখন
তোমার উপর পরে।
আমি তখন মর্ম ব্যথায় একাই থাকি মরে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন