মরুদ্যান
শংকর ব্রহ্ম
কোন কবি নাম করে,কেউ বা তা করে না
কবিতার মান তাতে একটুও পড়ে না।
দুজনের কবিতাই পাশাপাশি রেখে
বিচার করতে বসে,মনে হয় দেখে।
বিষ্ণু দে নামি কবি,সমর সেন তত নয়
তবু দেখ দুজনেরই আছে কবি পরিচয়।
কেউ কেউ নাম করে,অনেকে তা করে না
সেই সব কবিদের যারা কবি বলে ধরে না,
সেই সব কথা ভেবে,যদি কেউ দুঃখ পায়
মন তার ভরে যদি আক্ষেপে রুক্ষতায়
কি হবে উপায়?ভেবে মন ভরে হতাশায়।
তবু রুক্ষ মরুর বুকে ফুটেছে যে পারিজাত
রূপ রস গন্ধে তার,আমাদের করে মাত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী