মৃত ফুল,মৌমাছি শব
শংকর ব্রহ্ম
যৌবন গিয়েছে চলে কতকাল আগে
তবু তার প্রেম এখনও যায়নি চলে,
অস্তাচলে
সে যদি এখন কাউকেই আপন ভেবে
ভালবেসে ফেলে, ফুলের মতোন
কী হবে তখন?
ফুলের রগড় দেখে, হেসে ওঠে অযথাই
যত গুল্ম লতা
আমি তাই দেরী না করেই
ছুটে যাই তার কাছে
যে আমাকে অবিরত কাটে
নখে দাঁতে করাতের মতো,
যেমন নিষ্ঠুর করাত কাটে গাছ
আর তার আঁচ পেয়ে,
আকাশে মেঘেরা ডেকে ওঠে অবিরাম
বলে, উষ্মতায় দিতে হবে এর সব দাম,
সকলেই চায় তার থেকে যাক নাম!
ভুলের মাসুল শোধে
আরও কিছু করে ফেলি ভুল,
আমি নিজে,কী যে হয়
মনে জাগে,অকারণে বিস্ময়
আর তাতে ফুল ভেবে ছুটে আসে
মৌমাছি যত অবিরত গুনগুন করে,
আমিও তা অনুভব করে,
বুক ভরে শ্বাস নিই কত,
তারপরে ছুঁয়ে দিই অনাচারে সব
মৃত ফুল,মৌমাছি শব।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন