মুখ দেখা
শংকর ব্রহ্ম
শিশু না বালিকা, কি বলবো তাকে?
ফুটপাথে দাঁড়িয়ে,
পথ চলতি লোকজনের কাছে
ভিক্ষে চাইছিল,বাবু দু' দু'টো টাকা.....
হঠাৎ এসে তার সামনে
হাত পেতে দাঁড়ালো নববর্ষ,
একগাল হেসে
কচি হাতে বাটি উপুর করে সব সুখ
তার শূন্য ঝুলিতে ঢেলে দিল সে।
বাতাস তা দেখে
খবর দিতে ছুটলো আকাশের দিকে,
তার আগেই আকাশের সমস্ত নীল
ঝুঁকি নিয়ে,
ঝুঁকে পড়ে দেখছে তার মুখ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন